বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৯:০১ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা ২৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুর কালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
গত ২৩ মার্চ সকালের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে।এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বনি আমিন বিশ্বাস মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ওই দিনই ১ টা ৪০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য  হেলিকপ্টার যোগে বনি আমিন বিশ্বাসকে ঢাকায় নেয়া হয়।
বানি আমিন বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে বিপরিদগামী আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বানি আমিন বিশ্বাস মারাত্মক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যাওয়া সহ কানে আঘাত পান ।
এদিকে বনি আমিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেহেরপুর জেলায় শোকের ছায়া নেমে আসে। কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস আলী জানান মরহুমের জানাজায় লোকসমাগম না করার জন্য আমরা সকলের প্রতি অনুরোধ জানিয়েছি। তিনি বলেন লাশ আসার পর শুধুমাত্র তাকে একনজর দেখার সুযোগ দেয়া হবে। করোনা ভাইরাসের কারণে বড় আকারে জানাজা করা থেকে বিরত রাখা হবে বলে তিনি জানান।
বানি আমিন বিশ্বাসের মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবার, অরণি থিয়েটার সহ মেহেরপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

না ফেরার দেশে চলে গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা

আপডেট সময় : ১১:১৯:০১ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২০