বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে মারপিট: ৫ জনকে আসামি করে মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ণ, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঝিনাইদহ কালীগঞ্জে পুলিশ সদস্য শরিফুল ইসলামকে পিটিয়ে জখম করার ঘটনার ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে খুলনাতে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে একদল যুবক তাকে বেদম মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় ওইদিন রাতেই ঝিনাইদহ সদরের নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আবদুল আলিম বাদী হয়ে কালীগঞ্জ থানাতে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী নলডাঙ্গা ক্যাম্পের আইসি আবদুল আলিম জানান, তার ক্যাম্পের কর্মরত পুলিশ সদস্য শরিফুল ইসলাম বুধবার সকালে কালীগঞ্জ থেকে টাকা তুলে ক্যাম্পে ফিরছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পথে নলডাঙ্গা স্ট্যান্ডে ওই এলাকার শাওন তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। তার অবস্থা আশংকাজনক। বর্তমানে খুলনাতে স্থানান্তর করা হয়েছে। এখনো কান দিয়ে রক্ত বের হচ্ছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় থানাতে একটি মামলা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই রাতেই আসামীদের আটকে অভিযানে নামে। তারা সবাই বাড়ী ছেড়ে পালিয়েছে। দোষীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে মারপিট: ৫ জনকে আসামি করে মামলা

আপডেট সময় : ০৮:১০:৩৩ অপরাহ্ণ, শনিবার, ১৮ এপ্রিল ২০২০