বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ভুট্টাখেতে নারীর গলিত মরদেহ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১৪:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগরে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের মাঠের একটি ভুট্টাখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নবীননগরে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামের মাঠের একটি ভুট্টাখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় একটি ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ সময় কয়েকজন কৃষক ভুট্টাখেতের ভেতরে গিয়ে এক নারীর গলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা চুয়াডাঙ্গা সদর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনা পর ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ওই নারীর পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ। ওই নারীর গায়ে কালো রঙের বোরকা ছিল। তবে লাশের ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত রহস্য উন্মোচন হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ভুট্টাখেতে নারীর গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৪:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০