বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মহেশপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে কালীগঞ্জ থানার পুলিশের সহায়তায় কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলীকে (২৮) একটি মোটরসাইকেলসহ আটক করে মহেশপুর থানার পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানার হাট খালিশপুরের তৈয়ব চৌকিদারের ছেলে জিবরাইল মণ্ডল (২০) ও বজরাপুরে খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলামকে (৩০) আরও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। উদ্ধার করা মোটরসাইকেল একটি প্লাটিনা ১০০ সিসি নম্বর যশোর হ- ১৫-১৮৮৪ এবং অন্যটি হিরো ইসপিলিন্ডার অনটেস্ট। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাকারবারির তিন সদস্যসহ দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মহেশপুরে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০