বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

লক্ষ্মীপুরে শিশুকে অপহরণ করে বিক্রি,যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ৪ মার্চ ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-   
লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় রাজু হোসেন ইমন নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাশার মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, রায়পুরের বামনী গ্রামের মো. হানিফের সঙ্গে ইমনদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ২০১৬ সালের ২ নভেম্বর হানিফের শিশু ছেলে আবদুল্লাহ (৪) স্থানীয় মাঠে খেলছিল। একপর্যায়ে ইমন ওই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকায় অজ্ঞাতদের কাছে বিক্রি করে দেয়। শিশুটিকে সম্ভাব্য স্থানে খুঁজে না পেয়ে ২৯ নভেম্বর ৫ জনকে আসামি করে শিশুটির মা আমেনা বেগম বাদীয় হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ ৩ জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত ইমনকে সশ্রম কারাদন্ড দেয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। একই মামলা নির্দোষ প্রমাণিত হওয়ায় শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস দিয়েছে আদালত। রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি ইমন আদালতে অনুপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

লক্ষ্মীপুরে শিশুকে অপহরণ করে বিক্রি,যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ০৭:০৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ৪ মার্চ ২০২০