বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ক্ষেত খাওয়াতে নিষেধ করায় মধ্যবয়সী মহিলাকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ছাগলে ক্ষেত খাওয়াতে নিষেধ করতে গেলে শেফালী খাতুন নামে এক মধ্যবয়সী মহিলাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ওই হামলার পরই হাসপাতালে ভর্তি মহিলাকে সোমবার পর্ষন্ত চিকিৎসা নিতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষেডেরা গ্রামে। এ ঘটনায় মহিলার স্বামী থানাতে একটি অভিযোগ দায়ের করেছে। আহত মহিলার স্বামী মহিষাডেরা গ্রামের আবদুর রশিদ সোমবার থানাতে এক লিখিত অভিযোগে জানিয়েছেন, প্রতিবেশি মশিয়ার রহমানের বাড়ীর পাশেই তার পেয়াজ ও শষার ক্ষেত রয়েছে। প্রায়ই প্রতিপক্ষেরা ছাগল দিয়ে ক্ষেত নষ্ট করত। নিষেধ করার পরও প্রতিহিংসামুলক গত ২৯ ফেব্রয়ারী আবারো ক্ষেতে ছাগল ঢুকায়। এ সময় তার স্ত্রী শেফালী বেগম ওই ছাগল ধরে মশিয়ারের বাড়িতে নিয়ে যায়। এরপর কথাকাটাকাটির এক পর্ষায়ে ছাগল মালিক মশিয়ার ও তার ছেলে আবদুল আলিম ওই মহিলাকে দা দিয়ে আঘাত ও বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। এ সময় মহিলার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। মহিলার মাথা ও হাতের অঙ্গুলে ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানাতে দেওয়া অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই ইব্রাহিম হোসেন জানান, ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে এক পক্ষের মারপিটে আহত ওই মহিলা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ক্ষেত খাওয়াতে নিষেধ করায় মধ্যবয়সী মহিলাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২০