বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৬:৩৩ পূর্বাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করায় তাদের আন্দোলনের ডাকে কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া জেল খাটছেন। সরকার মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও তাঁকে ব্যক্তিগত গৃহকর্মী রাখার সুযোগ দিয়েছে।’ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করায় তাদের আন্দোলনের ডাকে কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া জেল খাটছেন। সরকার মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও তাঁকে ব্যক্তিগত গৃহকর্মী রাখার সুযোগ দিয়েছে।’ গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার জামিনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে দেশের প্রচলিত আইনে সাজা ভোগ করছেন। জামিনের বিষয়টি আদালতের। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। জেল কোড অনুযায়ী তাঁর যে ব্যবস্থা করা দরকার, আমরা সেটি নিশ্চিত করছি। জামিন নিয়ে তাঁর দলের নেতারা আন্দোলনের ঘোষণা দিলেও জনগণ তাঁদের ডাকে সাড়া দেয় না।’ তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করছেন না। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশও এদেশের একজন মানুষ। সে ভুল করতেই পারে। ভালো কাজ যেমন করছে, তেমন খারাপ কাজও করতে পারে। তবে পুলিশ হিসেবে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৬:৩৩ পূর্বাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২০