বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১ মার্চ ২০২০
  • ৭৪২ বার পড়া হয়েছে
ইমাম বিমান, ঝালকাঠি থেকে  :
ঝালকাঠিতে নানান আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ০১ মার্চ রবিবার জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী নেতৃত্বে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’ এই স্লোগানে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জোহর বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন খান ও বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়াও অর্থনীতিতে বীমার গুরুত্ব তুলে ধরতে বীমা দিবসে জেলার প্রতিটি উপজেলায় শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। গত ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) অনুরোধে ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ ঘোষণা করেছে সরকার।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

আপডেট সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১ মার্চ ২০২০