নিউজ ডেস্ক:সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার আয়োজনে মুজিবনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী মরিয়ম খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাশিরা পলি, সাধারণ সম্পাদিকা অ্যাড. রুতশোভা মণ্ডল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, শহর যুব মহিলা লীগের সম্পাদিকা রোকসানা কামাল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন ও সম্পাদিকা তহমিনা খাতুন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা মোনালিসা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধরেন।

































