বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কার্পাসডাঙ্গায় মাদকসহ তিনজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদসহ তিনজনকে আটক করেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর ঈদগাহ-সংলগ্ন রাস্তার ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার সামাদুল হকের ছেলে সাগর আলী (৪০), পীরপুরকুল্লা গ্রামের আব্দুল করিমের ছেলে খাইরুল বাসার (৩০) ও দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মণ্টু (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ ও একটি ফ্রিডম মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দামুড়হুদা মডেল থানার সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কার্পাসডাঙ্গা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

কার্পাসডাঙ্গায় মাদকসহ তিনজন আটক

আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০