বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার রিজিয়া আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৮:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে

শামসুজ্জোহা পলাশ দামুড়হুদা প্রতিনিধি: থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক রিজিয়া বেগম (৪০) আকন্দবাড়িয়া গ্রামের মণ্টু বিশ্বাসের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তা ওপর থেকে তাঁকে ফেনসিডিসহ আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তা ওপর মাদকবিরোধী অভিযান চালান। এ সময় আকন্দবাড়িয়া গ্রামের মণ্টু বিশ্বাসের স্ত্রী রিজিয়া বেগমকে আটক করেন তাঁরা। পরে তাঁর দেহ তল্লাশী করে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার রিজিয়া আটক

আপডেট সময় : ১১:২৮:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০