বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

টেকনাফ পৌর এলাকার সড়কের বেহাল অবস্থা, সংস্কার নেই

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৩৭ বার পড়া হয়েছে

হাবিবুল ইসলাম হাবিব:
পর্যটন নগরী টেকনাফ  পরিচিতি দেশজুড়ে। কিন্তু টেকনাফ-কক্সবাজার  আরাকান সড়কের এখন এতটাই বেহাল দশা হয়েছে যে, এই সড়কে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে। এ ছাড়াও টেকনাফের প্রধান সড়কসহ প্রায় সব ক’টি উপ-সড়কেরও বেহাল অবস্থায় পরিণত হয়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানা-খন্দক আর বড় বড় গর্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সব ধরণের গাড়ি চালক, স্থানীয় ভুক্তভোগী  জনগণসহ দেশের নানা প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকেরা। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরে পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচল/ মালবাহী বড়গাড়ি/ পর্যটকবাহী বাস চলাচল করায় সড়কের এ অবস্থা হয়েছে।
বর্তমানে সড়কের সংস্কার কাজ না চলায় যানবাহন চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সড়কের দুরবস্থার কথা স্বীকার করে মার্চের মধ্যে টেন্ডারের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র(৩) কোহিনুর আক্তার জানান,
এই পৌর সড়ক আমাদের আন্ডারে কাজ হয় না, এটি কউকের কাজ বলে জানান।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজার জেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু চাকমা বলেন, আইন সীমাবদ্ধতার কারণে আমরা পুনঃসংস্কার করতে পারছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজেট শেষ হয়ে গেলে ছোটখাটো কাজগুলো করা যায় না, তবে মার্চেই বাজেট হওয়ার কথা রয়েছে।
ভুক্তভোগী জনসাধারণের দুর্ভোগ লাঘবে আপনাদের কি করনীয় আছে জানতে চাইলে তিনি আরও বলেন, বড় মাপের উন্নয়ন ভোগ করতে হলে দুর্ভোগের ঝুঁকি নিতেই হবে। ভুক্তভোগীদের কথা চিন্তা করে ছোটখাটো কাজগুলো আমরা করে ফেললে পরবর্তীতে টেন্ডার বাদ যাবে বলে জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

টেকনাফ পৌর এলাকার সড়কের বেহাল অবস্থা, সংস্কার নেই

আপডেট সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০