বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা থানায় মামলা, অভিযুক্ত গা ঢাকা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের চিহ্নিত নারী উত্ত্যক্তকারী সেণ্টুর কুপ্রস্তাব ও হুমকি-ধামকিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী শারমিন আক্তার জলি দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গত মঙ্গলবার এশার নামাজের পর গ্রামের কবরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় জলির মা অভিযুক্ত সেণ্টুকে আসামি করে থানায় মামলা করেছেন। তবে ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের চিহ্নিত নারী উত্ত্যক্তকারী সেণ্টুর কুপ্রস্তাব ও হুমকি-ধামকিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী শারমিন আক্তার জলি দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গত মঙ্গলবার এশার নামাজের পর গ্রামের কবরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় জলির মা অভিযুক্ত সেণ্টুকে আসামি করে থানায় মামলা করেছেন। তবে ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আত্মহত্যাকারী জলির মা বাদী হয়ে অভিযুক্ত সেণ্টুর নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মঙ্গলবার রাতেই মামলা করেন। অভিযুক্ত সেণ্টু ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান। তবে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। প্রসঙ্গত, দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের জিহালা পাড়ার সাত্তার মল্লিকের ছেলে প্রভাবশালী সেণ্টু মল্লিক একই গ্রামের মুচিপাড়ার মালেশিয়া প্রবাসী ইউসুফের স্ত্রী শারমিন আক্তার জলিকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মান সম্মানের কথা ভেবে কয়েকদিন চুপ থাকলেও কিছুদিন পরে জলির পরিবারসহ শ্বশুর বাড়িতে ঘটনাটি জানান জলি। সেণ্টুর উত্ত্যক্তের কথা জলি তাঁর পরিবারকে জানালে সেণ্টুর উৎপাত কমার থেকে আরও বেড়ে যায়। গত সোমবারও সেণ্টুকে ডেকে নিষেধ করেন জলির শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু ওই দিন রাতেও হুমকি-ধামকি দেন সেণ্টু। পরদিন মঙ্গলবার সকালে দোতলার রান্নাঘরের ফ্যানের রডের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জলি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা থানায় মামলা, অভিযুক্ত গা ঢাকা

আপডেট সময় : ১০:৫১:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০