বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

ছাত্রীকে মারধর, কলেজছাত্রের জরিমানা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনীর করমদিতে নবম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পড় মারার অপরাধে সাইদুর রহমান নামের এক যুবকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুরের করমদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত যুবক একই উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী স্কুলে প্রবেশের আগে সাইদুর রহমান তাকে চড়-থাপ্পড় মারে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা সাইদুর রহমানকে আটক করে। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান। দণ্ডবিধির ৩৫৪ ধারায় ওই যুবককে দোষী সাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ ও এমন কাজ ভবিষ্যতে না করার মুচলেকা দিয়ে ছাড়া পায় কলেজছাত্র সাইদুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

ছাত্রীকে মারধর, কলেজছাত্রের জরিমানা!

আপডেট সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০