বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৩৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে জমিজমা-সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বড় ভাইয়ের হাতে থাকা রডের আঘাতে আপন ছোট ভাই গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার মৃৃৃৃত দীন মোহাম্মেদের ছোট ছেলে এনামুল হককে (৩৮) তাঁরই আপন বড় ভাই নূরুল ইসলাম ও তাঁর ছেলেরা রড দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহত এনামুল হকের মাথায় ৩টা সেলাই পড়েছে। এ বিষয়ে জানতে নূরুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ঘটনা সম্পর্কে জানাতে অসম্মতি জানান। তবে এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনামুলের পরিবারের সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জখম

আপডেট সময় : ০৮:৩৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০