বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

কালীগঞ্জে দুই খাবার হোটেলে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার বিক্রয় ও নোংরা পাত্রে খাবার রাখার অপরাধে দুই খাবার হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে ঘোষ সুইটের মালিক সুবাস চন্দ্র ঘোসকে ১০ হাজার টাকা ও নিউ বাগাট হোটেলের মালিক নিরঞ্জন ঘোষকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার। এ সময় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ঘোষ সুইটকে ১০ হাজার ও নিউ বাগাট হোটেলকে ৪২ ও ৪৮ ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

কালীগঞ্জে দুই খাবার হোটেলে জরিমানা

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০