বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

মেহেরপুরে যুব মহিলা লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০১:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে নিয়ে কটূক্তি করায় মেহেরপুর জেলা যুব মহিলা লীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের এক প্রতিবাদ সভায় বক্তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ ফেব্রুয়ারি শহর আওয়ামী লীগের বর্র্ধিত সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের বিরুদ্ধে বাজে মন্তব্য ও মিথ্যাচার করলে যুব মহিলা লীগ বসে থাকবে না। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাশিরা পলির সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মণ্ডলের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সাদেক, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, সদর উপজেলার সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেল যুব মহিলা লীগের সম্পাদিকা তহমিনা খাতুন, ইউনিয়ন সভানেত্রী অর্জুনা খাতুন, শাহিনা খাতুন, মরিয়ম খাতুন, মোমেনা খাতুন, মনিরা খাতুন, নুরুন্নাহার প্রমুখ। প্রতিবাদ সভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কটূক্তি করায় যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

মেহেরপুরে যুব মহিলা লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:০১:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০