বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৪:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ায় বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সুমন কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নম্বর ৬। ওই শিশুটির মা অভিযোগে উল্লেখ করেন, ‘আমার মেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী। সে মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে বাইরে গিয়ে আবার ফিরে আসত। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের শহীদ নূর আলী কলেজের পেছনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার বিকেল থেকে প্রতিবন্ধী মেয়েটি নিখোঁজ ছিল। রাতে মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে শহীদ নূর আলী কলেজের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সুমন হোসেন নামের একজনকে আটক করা হয়। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

কালীগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক আটক

আপডেট সময় : ১০:৫৪:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০