বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আলমসাধু উল্টে চালক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৫:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল খামারের নিকট অবৈধ আলমসাধু উল্টে চাপা পড়ে হাবিবুর রহমান (৪৬) নামের আলমসাধুর চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আলমসাধুর চালক হাবিবুর রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিবুর রহমান জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ীর মরহুম আমির উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সায়েম জানান, দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমান ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন আলমসাধুর চালক। তিনি তাঁর নিজের আলমসাধুতে করে ফার্নিচার তৈরির কাঠ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। শহর অতিক্রম করে আলমসাধুটি ছাগল খামারের কাছে পৌছালে কাঠভর্তি আলমসাধুর একটি চাকা ভেঙে উল্টে যায়। চালক হাবিবুর রহমান আলমসাধুতে থাকা কাঠের নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালান তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

আলমসাধু উল্টে চালক নিহত

আপডেট সময় : ১০:৩৫:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০