বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শতভাগ বিদ্যুতায়িত জেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকারের আমলে বিদ্যুত ঘাটতি নয়, উৎপাদনেও ভাটা পড়েছিল। সেই জায়গা থেকে দেশে এখন বিদ্যুত উদ্বৃত্ত। ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শেখ কামাল আইটি ফার্ম উদ্বোধনের ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। দেশে তৈরি হবে দক্ষ জনবল। তিনি আরও বলেন, ‘আজ সাতটি জেলায় আর মুজিববর্ষেই দেশের সব ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।’মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকারের আমলে বিদ্যুত ঘাটতি নয়, উৎপাদনেও ভাটা পড়েছিল। সেই জায়গা থেকে দেশে এখন বিদ্যুত উদ্বৃত্ত। ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শেখ কামাল আইটি ফার্ম উদ্বোধনের ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। দেশে তৈরি হবে দক্ষ জনবল। তিনি আরও বলেন, ‘আজ সাতটি জেলায় আর মুজিববর্ষেই দেশের সব ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।’ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর জেলাকে শতভাগ বিদ্যুতায়ন করায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। এরপরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহা হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আজকে মেহেরপুর জেলায় চুরি-ডাকাতি নেই, সন্ত্রাসী নেই, চাঁদাবাজি  নেই, আপনারা লক্ষ্য রাখবেন যারা ওই কাজগুলো করত, তাদের অনেকের গাত্রদাহ হচ্ছে। যারা চুরি-ডাকাতি করতে পারছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নামের সঙ্গে জড়িত এই মেহেরপুর জেলার মর্যাদা অনেক উচ্চতরে আছে। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুল কবির মেনন, জেলা প্রশাসক মো. আতাউল গনি, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসিরুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শতভাগ বিদ্যুতায়িত জেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০