বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৫

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ণ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে। আটকৃতরা হলো হাসেম আলী (৪৬), মিজানুর রহমান (৪৮), সামাদ আলী (২৮), আসাদুসজ্জামান মিঠু(৩০), আকবর আলী (৩০)। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
জানা যায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নাজমুল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম, এসআই মিল্টন সরকার, তৈহিদুর রহমান শেখ ফোর্স নিয়ে দামুড়হুদা উপেজলার জয়রামপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব মন্ডলের ছেলে হাসেমকে আটক করেন। পরে তার ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইদিনে জয়রামপুর গ্রামের জেকের আলীর ছেলে আকবার আলীকে ৬ বোতল ফেনসিডিলসহ, মুজিবনগর থানার মানিকনগর গ্রামের আরশাদ আলীর ছেলে অসাদুসজ্জামান মিঠুকে গোবিন্দহুদা মাঠ থেকে ১শত গ্রাম গাঁজাসহ, উপজেলার মুক্তারপুর গ্রামের আবু বক্করের ছেলে সামাদ আলী ও একই গ্রামের মনির উদ্দীনের ছেলে মিজানুর রহমানকে ২শত গ্রাম গাঁজাসহ বিকেল ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৫

আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ণ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০