বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪১:১৭ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে
ইমাম বিমান, ঝালকাঠি থেকে :
ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সহ ১২ পিস ইয়াবা উদ্ধার। সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে মো: জহির উদ্দিন প্রেম (২০) ও ইমরান খান রুবেল (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করে।  পরে আটক কৃতদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয় ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতরা হলো শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার নান্নু মিয়ার ছেলে মো: জহির উদ্দিন প্রেম (২০) এবং একই এলাকার সুলতান আহমেদের ছেলে ইমরান খান রুবেল (২৮)। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও  জানান তিনি। উল্লেখ্য এর আগেও রুবেল এবং প্রেম মাদক সহ গ্রেপ্তার হয়েছিলেন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৪১:১৭ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০