বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুর করুণ মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার নিমতলায় খেলার ছলে গলায় ফাঁস লেগে আবৃতি খাতুন (৯) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ির রান্না ঘরে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবৃতি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের নিমতলা গ্রামের বটতলাপাড়ার আজিম উদ্দীনের মেয়ে ও মুন্সিগঞ্জ নতুন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, গতকাল রাতে খাবার খাওয়ার পর মা শ্যামলি নামাজ পড়বে বলে বাবার জন্য খাবার গুছিয়ে রাখে রান্নাঘরের চৌকির ওপর খেলা করছিল শিশু আবৃতি। নামাজ শেষে শ্যামলি রান্না ঘরে গেলে তাঁর মেয়েকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আবৃতিকে নিচে নামিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশুটির সঙ্গে হাসপাতালে আসা স্থানীয় কয়েকজন জানান, খেলার ছলে দুর্ঘটনাবসত এ ঘটনা ঘটেছে। রান্নাঘরে বাবার খাবার গুছিয়ে আবৃতি খেলা করছিল। খেলার ছলে সে চৌকির ওপর দাঁড়িয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। দুর্ঘটনাবসত সেখানে ফাঁসটি গলায় আটকে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হোসেন বলেন, ‘পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শিশুটি খেলার ছলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খকরুল আলম খান বলেন, শিশুটি খেলার ছলে গলায় দিয়ে ফাঁস দেয়। তবে দুর্ঘটনাবশত ফাঁসটি গলাই আটকে যেয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর ঘটনা সর্ম্পকে সঠিক তথ্য পাওয়া যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৮:৪১:৩১ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০