বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ধর্ম অবমাননা করায় নারী বাউলের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আল্লাহকে শয়তান, মিথ্যাবাদী, মোনাফেক, চট্রোল বলে উচ্চস্বরে মাইকে কর্কশ কণ্ঠে গানের ভাষায় গালি দেওয়া সমালোচিত সেই বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ঝিনাইদহে বিজ্ঞ আমলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন শিক্ষানবিশ আইনজীবী ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা। গতকাল সোমবার দুপুরে তিনি এ মামলাটি দায়ের করেন। মামলার শুনানি পরিচালনা করেন ঝিনাইদহ আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিন্টু। এ সময় মামলাটির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, এ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রায় ২০জন আইনজীবী। মামলার বাদী সাংবাদিক মিঠু মালিথা জানান, মহান আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য ও পবিত্র আল-কোরআনকে ব্যঙ্গ ও বিদ্রুপ করে অশালীন মন্তব্য করায় বাউল গানের শিল্পী রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যে কারণে ঈমানি দায়িত্ববোধের জায়গা থেকে আমি মামলাটি করেছি। গতকালই আদালত মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ধর্ম অবমাননা করায় নারী বাউলের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২০