বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

১০৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা তেল পাম্পের সামনে থেকে ১০৬ বোতল ফেনসিডিলসহ সুজন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। আটক সুজন কুষ্টিয়ার মিরপুর থানার পুড়াপাড়া গ্রামের মৃত ইমরুল ইসলামের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে এসআই তপন কুমার নন্দী, এসআই রাম প্রসাদ ফোর্স নিয়ে দামুড়হুদা তেল পাম্প এলাকায় অবস্থান নেন। দুপুর ১২টার দিকে একটি আলমসাধু আসতে দেখে তার গতিরোধ করেন তাঁরা। পরে আলমসাধুটি তল্লাশি করে আলমসাধুর ভেতরের বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সুজনের নামে মাদক আইনে মামলাসহ আজ সোমবার তাঁকে আদালতে সোর্পদ করা হবে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

১০৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০