বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৫:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আহম্মদ আলী টেকনিক্যাল কলেজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন সাগর নামের এক ডিপ্লোামা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল  রোববার বিকেলে মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় নিহতের পিতা মেহেরপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলুসহ ৩ জন গুরতর আহত হয়েছেন। অন্য আহতেরা হলেন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ভনার ছেলে হাসান ও নজরুলের ছেলে সুমন। আহতদের মধ্যে বাবুল ও সুমনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তৌহিদুল ইসলাম বাবলু তাঁর ছেলে সাগরকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ খেত থেকে বাড়ি ফেরার জন্য প্রধান সড়কে উঠছিলেন। এসময় পেছন দিক থেকে আসা দ্রতগামী একটি মোটরসাইকেল তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিনই সন্ধ্যার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাবলুর ছেলে ডিপ্লোমা প্রকৌশলী সালাহউদ্দিন সাগরের মৃত্যু হয়। এদিকে মেহেরপুরের নজরুল ইসলামের ছেলে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যাতা স্বীকার করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:৪৫:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০