বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যুবক অসুস্থ

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবক অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইমরান হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মাঝের পাড়ার মৃত আফসার আলীর ছেলে।চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইমরান হোসেন (২৮) নামের এক যুবক অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইমরান হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মাঝের পাড়ার মৃত আফসার আলীর ছেলে। জানা যায়, গতকাল ফল ব্যবসায়ী ইমরান হোসেন ব্যবসার টাকা নিয়ে চুয়াডাঙ্গা থেকে লোকাল বাসযোগে দামুড়হুদায় যাচ্ছিলেন। বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং অসুস্থ হয়ে যান। এরপর অসুস্থ অবস্থায় তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডে নামার পর রাস্তায় পড়ে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে চিনতে পারেন এবং তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ইমরান হোসেন অচেতন থাকায় তাঁর কত টাকা খোয়া গেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক জানান, খাবারের সঙ্গে মিশিয়ে তাঁকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে তাঁর দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে তিনি মাঝেমধ্যে কথা বলছেন। তাঁর পূর্ণ চেতনা ফিরতে ২৪ ঘণ্টা সময় লাগবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যুবক অসুস্থ

আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০