বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গার র‌্যাবের অভিযানে গাঁজাসহ বৃদ্ধ আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদোহায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গাঁজাসহ আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ভান্ডারদোহা এলাকায় আসামির বাড়ির পাশে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ওপর থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহাবুদ্দীন একই এলাকার মৃত আইতাল হোসেনের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ অফিস গতকাল রাতে আটকরে সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম নেতৃত্বে র‌্যাবের একটি ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার শাহাবুদ্দিনকে তাঁর বসত বাড়ির পাশে পাকা রাস্তার ওপর থেকে আটক করে। ওই সময় আটক হওয়া ব্যক্তির দেখানো মতে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা মাদকসহ আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গার র‌্যাবের অভিযানে গাঁজাসহ বৃদ্ধ আটক

আপডেট সময় : ০৮:০৩:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০