বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ঝিনাইদহে হালকা বৃষ্টি আর শীতে স্থবির জনজীবন

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৪:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে দফায় দফায় গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল থেকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। বৃষ্টির কারণে ভোগান্তীতে পড়েছে অফিস, স্কুলগামীরা। বৃষ্টি উপেক্ষা করে অনেককে ছাতা মাথায় নিয়ে ঘুরতে দেখা গেছে। এছাড়াও ক্রেতা না থাকায় শহরের অনেক দোকান পাট বন্ধ রয়েছে। এদিকে বৃষ্টির সাথে বেড়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজ না পেয়ে অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে। শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকা হাবিবুর রহমান বলেন, গেল রাতেও আবহাওয়া ভালো ছিল। ভোর থেকে আকাশে মেঘলা হতে শুরু করে। এরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে কাজে বের হওয়া যাচ্ছে না। রিক্সা চালক সোনা মিয়া বলেন, শীতের কারণে রিক্সা চালানো যাচ্ছে না। তাছাড়াও বৃষ্টির কারণে শহরে লোকজনের উপস্থিতি কমে গেছে। ভাড়াও কম হচ্ছে যে কারণে বসে থাকতে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ঝিনাইদহে হালকা বৃষ্টি আর শীতে স্থবির জনজীবন

আপডেট সময় : ০৭:০৪:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২০