বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় স্বর্ণালঙ্কার উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৪:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে ১ কেজি ২১০ গ্রাম ওজনের ভারতীয় অবৈধ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে এ অবৈধ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রাজাপুর বিওপির একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত সীমান্তের ৭৩/৩-এস খুঁটি হতে বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর গ্রামের হালদারপাড়ায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার পর বিজিবি সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় ওই চোরাকারবারি তার মাথায় থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়। ওই বস্তাটি খোলার পর সেখানে খাকি কাগজে মোড়ানো অবৈধ স্বর্ণালঙ্কারের সন্ধান মেলে। এসব অলঙ্কারের মধ্যে রয়েছে ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকো, ৬টি ব্যাসলেট ও ৩টি হার। এ উদ্ধার করা স্বর্ণালংকারের বাজার মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। উদ্ধার করা স্বর্ণালংকার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় স্বর্ণালঙ্কার উদ্ধার

আপডেট সময় : ১১:২৪:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০