বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫০:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরে ঝুলন্ত অবস্থায় আল-আমিন (২৯) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বাঞ্চানগর এলাকার এম সুলতান হাউজের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ব্যাংক কর্মকর্তা আল-আমিন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২ মাস পূর্বে লক্ষ্মীপুর কৃষি ব্যাংকে সহকারি-ম্যানেজার হিসাবে যোগদান করেছেন আল-আমিন। সে থেকেই পৌর এলকার বাঞ্চানগরের এম সুলতান হাউজের পঞ্চম তলায় একটি বাসায় ওই ব্যাংকের সহকর্মী ইব্রাহীমকে নিয়ে ভাড়া থাকতেন।

ইব্রাহীম বলেন, দুপুরে বাসায় এসে ব্যাংকে ফিরে যায়নি আল-আমিন। রাতে বাসায় সামনে এসে আল-আমিনকে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়া না পেয়ে বাড়ির মালিক সাইফুলকে বিষয়টি জানান। পরে তাঁর সহযোগিতায় রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। এরপর পুলিশকে খবর দিলে, মরদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৫০:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জানুয়ারি ২০২০