বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পাঁচ কেজি গাঁজাসহ , আটক ১

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলায় সীমান্তবর্তী সুলতানপুর থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) দামুড়হুদার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাঁজাসহ তাঁকে আটক করা হয়।দামুড়হুদা উপজেলায় সীমান্তবর্তী সুলতানপুর থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) দামুড়হুদার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাঁজাসহ তাঁকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন সরকার জানতে পারেন, সুলতানপুর সড়ক দিয়ে মাদকদ্রব্য আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) সাঈদ ও এএসআই লিয়াকতকে নিয়ে ভোররাতে ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজনকে সুলতানপুর গ্রামের ভেতর দিয়ে আসতে দেখে তাঁদের গতিরোধ করেন তাঁরা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা একটি চটের বস্তা তল্লাশি করে পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক মিজানুর রহমানকে গতকালই মাদক আইনে মামলাসহ আদালতে সোর্পদ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পাঁচ কেজি গাঁজাসহ , আটক ১

আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০