বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

রামদাসহ দুই ভাই আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ছত্রপাড়ার বিবদমান সম্পত্তি নিয়ে গ্রামে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল শনিবার পুলিশ রামদা, তলোয়ার সদৃশ দেশীয় অস্ত্র, ঢালসহ দুই ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামে সম্পত্তি নিয়ে দীর্ঘ বছর ধরে পরস্পর দুই দলের বিরোধ রয়েছে। একাধিকবার দুই দলের ভেতর ওই জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, ওই ঘটনায় একজন নিহতও হয়। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে কয়েক ডজন। গতকাল আবারও সংঘর্ষের জন্য এক পক্ষ রণসজ্জিত হচ্ছে, এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও ছত্রপাড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে লাল্টু (৩০) ও মণ্টু (২৮) নামের দুই ভাইকে আটক করে পুলিশ। পরে তাঁদের বাড়ি থেকে তলোয়ার সদৃশ ধারাল অস্ত্র, রামদা ও ঢাল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

রামদাসহ দুই ভাই আটক

আপডেট সময় : ০৪:২০:৪৯ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০