বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে আলমসাধু উল্টে বৃদ্ধর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বোয়ালমারিতে স্যালোইঞ্জিন চালিত অবৈধযান আলমসাধু উল্টে মারফত আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারফত আলী (৬৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া মাঠপাড়ায় মৃত রবজেলা আলীর ছেলে। এ দুর্ঘটনায় আলমসাধুর চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, একই এলাকার নিহত মারফত আলীর ভাতিজা বাবুল (৩০), ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে আহার আলী (৩২) ও আলমসাধুর চালক আকরাম আলীর ছেলে আনারুল ইসলাম (২৮)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত আহার আলী বলেন, গতকাল বেলা ১১ টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে কাজ শেষে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী নামকস্থানে পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের আলমসাধুর সামনে চলে আসে। এসময় আলমসাধু চালক মোটরসাইকেলটিকে বাঁচাতে পাশ কাটালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি উল্টে যায়। মারফত আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিেেল জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল আরসালাম বৃদ্ধ মারফতকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত আরও ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে আলমসাধু উল্টে বৃদ্ধর মৃত্যু

আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৫ জানুয়ারি ২০২০