বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

প্রতিবন্ধী ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫১:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলকার মাজদিয়ায় ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন একই গ্রামের তরকারী বিক্রেতা নরুন্নবীর ছেলে। সুবর্নাসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যান। এ সময় আলামিনও মাঠে ছিলেন। মাঠে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান ধর্ষক দুই সন্তানের জনক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত আটটার দিকে ধর্ষক আলামিনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তাঁর স্বামী তালাক দেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে এএসআই সাকিল খান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

প্রতিবন্ধী ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫১:০২ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০