বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

লক্ষ্মীপুরে পিক-আপের চাপায় স্কুল ছাত্র নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২০
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিশান আহমেদ ফারুক (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার সংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক চালক ও গাড়ি আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, নিহত ফারুক উপজেলার মটবী গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে। সে উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান স্কুলছাত্র ফারুককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক চালক ও গাড়িটি আটকের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও গাড়িটি আটকে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

লক্ষ্মীপুরে পিক-আপের চাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২০