বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বোন-দুলাভাইয়ের আঘাতে বাক্প্রতিবন্ধীর মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ পৌর এলাকার লক্ষীকোল গ্রামে নির্যাতনে বাকপ্রতিবন্ধী যুবক রাব্বুল হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে তাঁর পিতা ট্রাক ড্রাইভার শরিফুল ইসলাম ও সৎ বোন পারুলকে আটক করেছে পুলিশ। গ্রামবাসী জানান, রাব্বুল গত শুক্রবার দুপুরে মাঠে ছাগল চরাতে যেতে না চাইলে তাঁর সৎ বোনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় তাঁর দুলাভাই টোকন রাব্বুলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে রাব্বুল জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে গ্রামবাসী প্রতিবন্ধী রাব্বুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে ঝিনাইদহ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে ভর্তি করার পর রোববার বিকেলে রাব্বুল মারা যান। প্রতিবন্ধী রাব্বুলের মৃত্যুর খবর পৌঁছালে তাঁর সৎ বোন পারুল, দুলাভাই টোকনসহ বাড়ির লোকজন গা ঢাকা দেন। গতকাল সোমবার রাব্বুলের দাফনের খবর পেয়ে সৎ বোন ও বাইরে কাজে থাকা পিতা শরিফুল বাড়িতে এলে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এলাকার কমিশনার মহিউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাব্বুলের পিতা শরিফুল ঘটনার সময় ট্রাক চালাচ্ছিলেন। তিনি কিছুই জানেন না। এ ঘটনার জন্য দুলাভাই টোকন দায়ী। তাঁর বাঁশের আঘাতেই রাব্বুলের মৃত্যু হতে পারে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এখনো থানায় কেউ এজাহার দেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বোন-দুলাভাইয়ের আঘাতে বাক্প্রতিবন্ধীর মৃত্যু!

আপডেট সময় : ১২:৪৭:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০