বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগরে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৮ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক পুলিশ। এ সময় আরও তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যান বলে জানা গেছে। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এএসআই আরিফ, মিলন ও ইমামুল ফোর্স নিয়ে শহরের হেলিপ্যাড নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা ১০৮ বোতল ফেনসিডিলসহ পৌরসভার নারায়ণপুর ঈদগাহপাড়ার মৃত আজিজুল হকের ছেলে ওমর আলী (৪৫) ও রসুল বক্সের ছেলে চান্দু মিয়াকে (৩৫) আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান জীবননগর শহরের হাসপাতালপাড়ার ফজলুর ছেলে তসলিম (৩৫), সীমান্ত ইউনিয়নের মেদনীপুর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী জিয়া ও জীবননগর পৌরসভার নারায়ণপুর সরকারপাড়ার রওশন আলীর ছেলে জিহাদ হোসেন (২৮)। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগরে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০