বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

লক্ষ্মীপুররে ১জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৬জনের খালাস    

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ২০ জানুয়ারি ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।

ওই মামলার আরও ছয় আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উপজেলার উদনপাড়া গ্রামের প্রয়াত কাদর আলীর ছেলে।

খালাসপ্রাপ্তরা হলেন- দণ্ডপ্রাপ্ত গিয়াসের ভাই মন্তাজ মিয়া, তোফাজ্জল হোসেন, ভাতিজা দেলোয়ার হোসেন, ইমান হোসেন, কাউছার ও শফিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী ছিদ্দিক মিয়ার মেয়ে হাজেরা খাতুনের কাছ থেকে গিয়াস টাকা ধার চায়। কিন্তু টাকা দিতে না পারায় হাজেরার সঙ্গে গিয়াস ঝগড়া সৃষ্টি করে। এরই জের ধরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠি-সোটা নিয়ে ছিদ্দিকের বাড়িতে এসে গালমন্দ করে। এতে বাদা দিলে আবদুর রশিদকে লোহার ছেনা দিয়ে গিয়াস আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদ মারা যান। এ ঘটনায় একই বছরের ১৮ আগস্ট নিহতের ভাই ছিদ্দিক মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

২০১৩ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম সাত জনের বিরুদ্ধে আদালতে চার্জ শিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি গিয়াসকে আদালত এ শাস্তি প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

লক্ষ্মীপুররে ১জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৬জনের খালাস    

আপডেট সময় : ০৫:৩৯:২৬ অপরাহ্ণ, সোমবার, ২০ জানুয়ারি ২০২০