বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

দামুড়হুদায় ১০২ পিস ইয়াবাসহ আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:০৮:২০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন নাস্তিপুর গ্রামের মৃত কায়দার বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহ (৪২) ও চণ্ডিপুর গ্রামের এরশাদের ছেলে আরিফুল ইসলাম টুকুল (৪০)। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুড়ুলগাছি বাজারে কাদেরের চায়ের দোকানের সামনে থেকে তাঁদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার উপপরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুর রহমান, এএসআই রমেন কুমার সরকার, এএসআই মসলেম ও এএসআই মো. বিল্লাল হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে কাদেরের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় নাস্তিপুর গ্রামের মৃত কায়দারের ছেলে ইয়াজতুল্লাহ ও চণ্ডিপুর গ্রামের এরশাদের ছেলে আরিফুল ইসলাম টুকুলকে আটক করেন তাঁরা। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

দামুড়হুদায় ১০২ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৪:০৮:২০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২০