মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৮ জন নিহত

  • আপডেট সময় : ১১:৩৯:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনের ঘটনায় দগ্ধ আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভোরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে যমুনা সেতু পার হওয়ার আগেই এ পাঁচজনের মৃত্যু হয়। এর আগে বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আরমনগর মহল্লার ব্যবসায়ী আব্দুল মোমিন (৩৭), তার বাবা দুলাল হোসেন, মা মোমেনা বেগম (৬৫), স্ত্রী পরিনা বেগম, তিন মেয়ে হাসি, খুশি ও জেএসসি পরীক্ষার্থী বৃষ্টি এবং এক বছরের ছেলে আব্দুর নূর। এদের মধ্যে প্রথমে মারা যান মোমিন, মোমেনা ও বৃষ্টি।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট মিলে আমরা আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাইস কুকারের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে।জয়পুরহাট জেলা পুলিশ সুপার রশিদুল হাসান বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ ঘটনার তদন্ত করবে। বর্তমানে যারা বেঁচে আছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৮ জন নিহত

আপডেট সময় : ১১:৩৯:৪০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮