মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এখন থেকে রপ্তানিতেও ইনডেন্টিং নিবন্ধন সনদ বাধ্যতামূলক !

  • আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এতদিন ব্যবসায়ীদের আমদানির অনুকূলে ইনডেন্টিং (চাহিদাপত্র) নিবন্ধন সনদ নিতে হতো। এবার রপ্তানিতেও ইনডেন্টিং নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হলো।

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা (অনুমোদিত ডিলার) ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত  আদেশ জারি করা হয়। আদেশে ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত ইনডেন্টিং প্রতিষ্ঠানের অনুকূলে রপ্তানি নিবন্ধন সনদপত্র জারি করার কথা বলা হয়। ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত ইনডেন্টিং প্রতিষ্ঠানের অনুকূলে রপ্তানি নিবন্ধন সনদপত্র জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে ইনডেন্টিং নিবন্ধন সনদ দেওয়া হচ্ছে। ইনডেন্টিং নিবন্ধন সনদ নিতে হলে আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ফরমটি অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র, যেমন: নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া নাগরিক সনদপত্র/ জাতীয় পরিচয়পত্র, এক কপি ছবি, সরকারি ফি জমার ট্রেজারি চালান, চেম্বার/ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য সনদ, ট্রেড লাইসেন্স, টিআইএন, ব্যাংক সচ্ছলতার সনদ, ক্ষেত্র বিশেষে রেজিস্টার্ড অংশীদারির দলিল, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন ও সার্টিফিকেট অব ইনকরপোরেশনসহ আবেদন করলে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের নিয়ন্ত্রণাধীন আঞ্চলিক কার্যালয় থেকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

এখন থেকে রপ্তানিতেও ইনডেন্টিং নিবন্ধন সনদ বাধ্যতামূলক !

আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮