মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে চলমান সড়ক অবরোধ কর্মসূচি শিথিল !

  • আপডেট সময় : ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনের জন্য মুক্তিযোদ্ধা  সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে চলমান সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে শনিবার বিকেল ৩টার শাহবাগেই তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মামুন।

সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। সড়ক অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল স্বাভাবিক না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত হওয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সূত্র : রাইজিং বিডি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে চলমান সড়ক অবরোধ কর্মসূচি শিথিল !

আপডেট সময় : ০৯:৪৬:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ৬ অক্টোবর ২০১৮