মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা !

  • আপডেট সময় : ১১:৩৪:৫১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • ৮৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর রাতে নাজমুল হুদা নিজে শাহবাগ থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আজ বাসস’কে জানান, ২৭ সেপ্টেম্বর রাতে সাবেক মন্ত্রী ও ব্যারিস্টার নাজমুল হুদা শাহবাগ থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন। তিনি বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ। এ জন্য মামলাটি দুদকে পাঠানো হয়েছে।
ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপি’র নেতৃত্বাধীন জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি।
এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদের মাধ্যমে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে অর্থ পাচার ও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগ এসেছে দুদকে। এ অভিযোগের অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে প্রধান করে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আপর সদস্য হলেন- দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশী টাকায় দুই কোটি ৩০ লাখ) একটি তিনতলা বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসে দুদকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা !

আপডেট সময় : ১১:৩৪:৫১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮