মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রুট পারমিটবিহীন যান চলাচল বন্ধে মোবাইল কোর্টের কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

  • আপডেট সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধে এবং ট্রাফিক আইন সঠিকভাবে পরিচালনায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশ দিয়েছে।
ঢাকা মহানগরীসহ দেশের ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সকল কার্যক্রম বাস্তবায়ন পরিবীক্ষণের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম সভায় এ নির্দেশ দেয়া হয়। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় ঈদুল আজহার পূর্বে ও পরে ঢাকাসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।
এ ছাড়া ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চলমান কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।
বৈঠকে রুট পারমিটবিহীন যানবাহন যাতে রাস্তায় চলাচল করতে না পারে এবং ট্রাফিক আইন সঠিকভাবে পরিচালনায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়।
স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তায় সারাদেশের সড়ক, মহাসড়কগুলোকে সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ারও আহবান জানানো হয়।
বৈঠকে ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

রুট পারমিটবিহীন যান চলাচল বন্ধে মোবাইল কোর্টের কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

আপডেট সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮