মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচন থেকে সরে দাড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি। তারা (বিএনপি আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে ২০১৪ সালের মত ব্যাপক সহিংসতার নীলনকশা করছে। এবার তারা সহিংসতা করলে জনগন তার সমুচিত জবাব দেবে। ওবায়দুল কাদের আজ দুপুরে আসন্ন ঈদ-উল-আযাহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা সরেজমিনে দেখতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংসদীয় রীতি অনুযায়ী নির্বাচন কালে বর্তমান সরকার দায়িত্বে থাকলেও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার ইসিকে সকল সহযোগিতা প্রদান করবে এবং নির্বাচনকালে সরকার কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না।
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আইন, আদালত, সংবিধান কিছুই মানে না। তারা জিতলে বলে নির্বাচন ভাল হয়েছে, আর হারলে বলে নির্বাচনে কারচুপি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদের গ্রামের বাড়ীতে তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী বা পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখেন নি। কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের আন্দোলনে ব্যর্থ হয়ে মওদুদ নাটক করার জন্যই তার গ্রামের বাড়ীতে গেছেন।
এ বিষয়ে তিনি আরো বলেন, তিনি (মওদুদ) দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। কিন্তু এলাকার মানুষের জন্য তিনি কিছুই করেন নি। তাই নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্যই তিনি এ ধরনের নাটক করেছেন।
ঘটনার সত্যতা যাচাই করতে তিনি বিভিন্ন গনমাধ্যম জেলা প্রতিনিধিদের কাছে খোজ নেওয়ার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।
বিএনপির সংলাপের দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপির সঙ্গে সংলাপ করা হবে।
দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা সম্পর্কে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক ও মহাসড়কের বর্তমান অবস্থা আগের যে কোন সময়ের চেয়ে ভাল। তাই আসন্ন ঈদযাত্রা গতবারের চেয়ে ভাল হবে। ঘরমুখো মানুষের ভোগান্তী যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সেতুমন্ত্রী কাদের এ বিষয়ে আরো বলেন, আজ কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায় নি। তবে কুরবানীর পশুবাহী গাড়ীর কারনে যানবাহনের ধীরগতির খবর পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

নির্বাচন থেকে সরে দাড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২০ আগস্ট ২০১৮