সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী আগামী ৫ সেপ্টেম্বর পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন !

  • আপডেট সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১২ আগস্ট ২০১৮
  • ৮৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর মাওয়ায় পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন।
আজ শনিবার দুপুরে পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে সার্ভিস এরিয়া-১ এ এ কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
পরিদর্শন শেষে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তা বাস্তবায়ন করে দেখান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর মাওয়ায় এসে পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন। পদ্মা সেতু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি এতটাই দ্রুত প্রত্যয় ছিলেন যে, নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, অনেকেই প্রশ্ন তুলেছিলো পদ্মা সেতুর ওপর দিয়ে রেল যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন অবশ্যই যাবে। এখন পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগের উদ্বোধন করবেন তিনি। আপনারা দেখবেন পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চলবে।
মন্ত্রী বলেন, রেল লাইন শুরু হবে ঢাকা থেকে মাওয়া ক্রস করে জাজিরা, ভাঙ্গা, নড়াইল হয়ে যশোর পর্যন্ত। আমরা খুব দ্রুতই কাজ শুরু করবো। যখন অন্যান্য যানবাহন চলবে, তার সাথে যাতে ট্রেন চলে সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এছাড়া ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন।
এসময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, রেল সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাঈদ মাসুদ, জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

প্রধানমন্ত্রী আগামী ৫ সেপ্টেম্বর পদ্মা সেতুর রেল সংযোগের ফলক উন্মোচন করবেন !

আপডেট সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ণ, রবিবার, ১২ আগস্ট ২০১৮