সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রাজধানীর শেরেবাংলানগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিল একটি বাস।

  • আপডেট সময় : ১০:৩৮:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ আগস্ট ২০১৮
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ট্রাফিক সপ্তাহের মধ্যেই গতকাল শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলানগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিয়েছে একটি বাস। বাসের ধাক্কায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত ৯টার দিকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতেই ছিলেন।

ওই বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। নিউ ভিশনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫। চালকের সহকারীকে আটক করে শেরেবাংলানগর থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, ধাক্কা দেওয়া বাসটি চালক চালাচ্ছিল না। চালাচ্ছিল তার সহকারী মো. মানিক। শেরেবাংলানগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান, এসআই রুহুল আমিন ঘটনাস্থলে ছিলেন।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী রোগী দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা হন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে পৌঁছলে পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় ওই বাস।

ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) লিটন কুমার সাহা বলেন, ওই বাসের কাগজপত্রও ঠিক ছিল না। তাই থানায় নেওয়ার পর গাড়িটিকে ডাম্পিংয়ে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আমি হাসপাতালে রোগী দেখে বাসায় ফিরে যাচ্ছিলাম। ওই সময় একটি বাস এসে পেছন থেকে আমার গাড়িকে ধাক্কা দেয়। তবে আমার কোনো ক্ষতি হয়নি। আমার গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। ভয়ের কিছু নেই। আমার জন্য দোয়া করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. মনির বলেন, ‘বাসটি হেলপার চালাচ্ছিল। স্যারের গাড়িতে পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় গতকাল রাতে শেরেবাংলানগর থানায় মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

রাজধানীর শেরেবাংলানগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দিল একটি বাস।

আপডেট সময় : ১০:৩৮:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ আগস্ট ২০১৮