সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে জিয়া তাদের পুরস্কৃত করেছেন : শিল্পমন্ত্রী

  • আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ আগস্ট ২০১৮
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন।’
আজ শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, দেশ থেকে হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতাও করেছিল। এমনকি এ হত্যার বিচার যাতে না হয়, সেজন্য একটি আইন পাশ করা হয়েছিল।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানের চারটি মূলনীতি ছুড়ে ফেলে দেওয়া হলো। পাকিস্তানী ধারায় এই দেশকে পরিচালনা করেছিল ষড়যন্ত্রকারীরা। সেই থেকেই বাংলাদেশ পিছিয়ে যায়। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সেইসব অসমাপ্ত কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে জিয়া তাদের পুরস্কৃত করেছেন : শিল্পমন্ত্রী

আপডেট সময় : ১০:২৬:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ আগস্ট ২০১৮