সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপি আমলে বিরোধী রাজনীতিক ও মুক্তমনা মানুষকে গুম, খুন ও হয়রানি করা হয়েছে : নানক

  • আপডেট সময় : ০৮:০০:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি আমলে বিশেষ অভিযানের নামে বিরোধী রাজনীতিক ও মুক্তমনা মানুষকে গুম, খুন ও হয়রানি করা হয়।
তিনি বলেন, বিএনপি কোটা ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নতুন-নতুন ষড়যন্ত্রের পথ খুঁজছে।
আজ শ্যামলী শিশুপার্কে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী জনস্বার্থে বিশেষ অভিযান শুরু করলেই বিএনপি-জামায়াত এটিকে নিয়ে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে অপরাজনীতি শুরু করে।
নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনীচক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশ ও বাঙ্গালি জাতিকে এক অন্ধকারের পথে নিয়ে যায়। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির শীর্ষ বিন্দুতে নিয়ে যাচ্ছেন।
বিশ্ব দরবারে শেখ হাসিনা এক বিস্ময়ের নাম উল্লেখ করে তিনি বলেন, এজন্য মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে যেতে সব সময় বাঁধা-বিপত্তি সৃষ্টি করছে। তিনি ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুর, আদাবর ও শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সরকারের অভাবনীয় উন্নয়ন কর্মকান্ড ও অর্জনসমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরার পরামর্শ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

বিএনপি আমলে বিরোধী রাজনীতিক ও মুক্তমনা মানুষকে গুম, খুন ও হয়রানি করা হয়েছে : নানক

আপডেট সময় : ০৮:০০:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮